Friday, March 30, 2012

কান্না-হাসি

এই দুনিয়ায় করুন রস আর হাস্যরসের মেলা
কান্না হাসির লুকোচুরির খেলা ।

কাঁদতে কাঁদতে হাসব কখন
হাসতে হাসতে কাঁদব কখন
অদ্ভূত এক রীতি
কান্না হাসির uncertainity ...

এক বাড়িতে এক খাটে তে
একদিকে শোয় কান্না
অন্য পাশে হাসি
কান্না হাসি থাকে পাশাপাশি ।

এক বোন ঘুমালে অন্য বোন জাগে
একজন জেগে থাকলে বেশি
অন্যজন রাগে ।

কান্না বোনের দুঃখ খুবই
সবাই খোঁজে হাসি
হাসতে ভালোবাসি ।

তবে হাসি কান্না দুয়ের আছে
পিরিত মাঝে খুব
তাই মাঝে মাঝে হাসি নয় কান্না
দেয় ডুব ।

দুটোই যখন ঘুমায়
তখন শুধুই শান্তি
নাহলে হয় আনন্দ
নয়তো অশান্তি ।।

Wednesday, March 14, 2012

প্রশ্ন

মা আজ একটা কথা আমায় তুই আজ সত্যি করে বল ।
তাতে আসুক অশ্রুজল
বা ফুটুক শতদল
তবু একটা কথা আমায় তুই আজ সত্যি করে বল ।

না জানি আমি কে
না চিনি তোমাকে
আমি কেমন মানুষ আজ আমাকে সত্যি করে বল ।

শুনি ভরলে ঘড়ায় পাপ
শুনি করিসনে তুই মাপ
তবে ছল করে মা পাপ কে হেথায় রাখিস কেন বল ।

কেউ বলে পাপ পুন্য নাই
সব পুড়ে হয় ছাই
তবে পুন্য সাথে পিরিত রেখে আমার কি লাভ বল ।

কেউ বলে সবই মন আমার
সবই ধন তোমার
এই দুনিয়ায় সত্য কি তা সত্যি করে বল ।

Tuesday, February 21, 2012

21st feb(mirakkel)

ব্রিটিশ যাদের পেয়েছিল ভয়
বলতো রয়াল বেঙ্গল
ঐক্যবদ্ধ করছে তাদের
মীরাক্কেলের দল ।

রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা সঙ্গে
হাসির মাধ্যমে
মিলছে আবার বঙ্গভাষী
নতুন উদ্যমে ।

সব বাঙালির স্বপ্নপূরণ
করছেন মীর ভাই
চাইতো যারা একসঙ্গে থাকি
বাঙালি সবাই ।

ইংরেজ দের মারব না তেল
হতে চাই  অপূর্ব রয়
ইংলিশ medium  এ পড়ে
গেয়েছি ইংলিশ এর জয়  ।

হয়ত এটা পর্দা ছোট
চোদ্দ ইঞ্চি ঘরে
তবু বলব বাংলার জয়
(সঠিক মানে করে )।।


[মীরাক্কেলের গোটা team কে আমার অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে ২১ শে ফেব্রুয়ারীর মহত্ব তা তুলে ধরার জন্য ।
আমাদের দেশে যেখানে সব ভাষা ধর্মের জয় গাওয়া  হয়ে থাকে তবু এই দিন টি রাজনৈতিক আড়ালে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া  হযেছে খানিক । ফিরে পেয়ে ধন্য হলাম ।]

Thursday, February 9, 2012

बीती बातें

बीती हुईं उन बातों से
काहे तू खुद को रुलाएं

बीती हुईं उन लम्हों से
काहे तू खुद को रुलाएं

बातें सीने पे हैं चुभी
काटें सीने पे हैं चुभी
वक़्त ने मरहम लगाये
उन्हें खोदे क्यूँ फिरसे
खुद को रुलाएं

हकीक़त की दुनिया में
सपने कांचो के
चुभे वो टूटने पर
दर्द होते सिने में
मतलब न लगे कुछ
दुनिया में जीने में

काहे उन्हें जोरने में लगो
हजारों तुक्रे जिनके बने हो
काहे याद करो जो कभी
कभी लौट ही न सकते हो

काहे तुम खुद से हो रूठे
काहे तुम खुद को रुलाये...

Sunday, January 22, 2012

রান্না

নুন লঙ্কা পিয়াজ রসুন
সঙ্গে লাগে আদা
চলছে মায়ের রান্নাঘরে
আজে মাংস রাঁধা

জিভের ডগায় আনবে জল
লোভের হলুদ জিরে
সঙ্গে দেবে লঙ্কার রাগ
তেজপাতাটা চিরে

চলছে মায়ার সংসারে তে
পাঁঠার মাংস রান্না
শুনতে তো আর পাচ্ছনা  কেউ
ছাগল মারার কান্না

দিল এবার কামের কড়া এ
দুঃখ আগে ঢেলে
পাত ছাড়া আর যাবার জা'গা
এসেছি যে ফেলে

সময় নামের খুনতি দিয়ে
চলছে নারাচারা
সুখ দুখের কান্না হাসির
কড়ার মতন কারা
খেতে ভালো লাগে বলি
তাই করিস যে তুই রান্না
তোর উনুনের আঁচে লাগে
তাই আসে যে কান্না।

Wednesday, January 18, 2012

Dil

दिल का ज़ुबां क्या हैं
ये हमें ना पता हैं
दिल तोड़ने वालो को
हम ये क्या बताये ।
टूटें हुए दिलसे
कोई प्यार क्या जताये
दिल का रिश्ता क्या है
ये हमें ना पता हैं ।

दिल को कफ़न में बन्ध करके
क्या कोई जिंदा हो सकता है?
जिसका दिल ही नहीं
वो तो जीके भी मर सकता हैं ।

अगर दिल में सवाल हो तो
तो बस ख्वाब को ना पालो
राजा हो तुम तो दिल पे कीचड ना डालो
की दिल तोड़ने वालो से दिल ही छुपालो ।

जिन्हें तकलीफ हो
वो जिंदा होते हैं
जिन्हें आनंद मिले
वो भी जिंदा होते हैं ।
इसीलिए अर्ज़ किया हैं
जीने की रास्तें में
कभी गलत तो सही
रिश्ता बने रिश्तें जिंदा हो
या शायद नहीं
फिर भी जिंदा दिल वालो
दिल जोड़ने वालो
दिल तोड़ने वालो से मुह
मत छुपालो ।

दिल का रिश्ता
ना जाने किसे पता हैं
दिल का हलचल सभी
को सताएं ।
टूटें हुए दिल की खबर
रखे वो दिल ही
जिसकी ये बदनसीबी
सलामत रहे
पल पल आनंद
की खुशनसीबी ।


Monday, January 16, 2012

I understand...

I understand you were busy
You had a very hard day
What if today be the last one
I live, can you say?

I understand you might be sad
For the things you feel wrong
What if that was nothing more than a
Music of melancholy song?

Life moves on, something you remember
Somethings you never want to
But you know hands become dirty
When you try to clean up too...

When one moves in the right
'noder the other way round
One is called the right n wrong
Fickle doesnt it sound?

I understand you want to go
Like a bird in the sky you are free
But the nest you build is too small n far
For me there to be........

Thursday, January 5, 2012

না

শুধু যদি মানুষ এটা ভাবতে পারতো
যে আমার ভাবনার বাইরেও কিছু হতে পারে
কিন্তু না |
শুধু যদি মানুষ এটা ভাবতে পারতো
যে আমার সন্তান আমার মতো নাও ভাবতে পারে
কিন্তু না
কিন্তু না
টানের কুয়োয় পড়া ইলেকট্রন ও
যদি পারে বার হতে সেই টানের কুয়োর থেকে
তবে কেন আমরা বলেই থাকি যে না
পারব না
হবে না ||

এমন ও তো দিন হতে পারে যেদিন
সূর্য বদলি হলো অন্য পৃথিবীকে রোদ দিতে
এমন ও  তো দিন হতে পারে যেদিন
গাছ পালা গুলো সব বলে দিল চাই ছুটি নিতে|
তোমরা মানুষ গুলো ভেবেছ কি
একা তোমরাই থাকো আমাদের এই পৃথিবীতে
কে অধিকার দিল সম্ভাবনা গুলো
আসার আগেই পুরোপুরি মুছে দিতে|

সৃষ্টি তো পারবেনা করতে
শুধু পারো ধংসের খেলাতে লড়তে
মনে করো যা তুমি দেখনি নিজে
তা হতে পারেনা কোনদিন কোথাও পৃথিবীতে
কেন তুমি সম্ভাবনা ময় সৃষ্ট মনকে মানবে না
কেন  না|
মানুষের মন হতে সৃষ্ট জগত
ঘুমের মধ্যে নেই গ্রীষ্ম শরত
তবু কেন ভুলে যাও নতুন মনের সেই
অফুরন্ত সম্ভাবনা
কিন্তু না
মানবে না কিন্তু না |

Tuesday, December 27, 2011

পাষাণ কালী

ওরে তুই পাষাণ কালী,   কেন হলি
    বল রে মা
হলি কেন বল   পাষাণ তারা
    দেখিস নে তুই অশ্রুধারা
পাষাণ মূর্তি পাষান হৃদয়
কেন হলি রে  বল রে মা ?

কেন রে মা পাষান হলি
দুধ সাদা হোস নিয়েও বলি
রক্ত নিয়ে খেলিস হোলি
কেন রে মা বল রে মা
পাষাণ কালী    কেন হলি
   বল রে মা ?

পাষাণের নেই কোনো মন
শুনবে কে আর সবার রোদন
প্রেম আছে কি শুধোয় যে মন
কি উত্তর দি রে মা
পাষাণ কালী   কেন হলি
   বল না মা |

Thursday, December 22, 2011

chinta

কোথা থেকে আসে প্রশ্ন
আর কোথা থেকে আসে উত্তর,
কোথা যায় সে প্রশ্নাবলী
কোথা হারায় প্রত্যুত্তর ?

অজানা হরষে প্রেমের পরশে
কে ঘোরায় মোর চিন্তা,
ঘুমের আঁধারে স্বপনও মাঝারে
কোথা ফুটে ওঠে চিন্তা?

নাজানি কেমনে কোথা থেকে মেলে
সমীকরণের চিহ্ন;
নাজানি কোথায় কেমনে যে হয়
সব প্রশ্ন ছিন্ন?

নাজানি কোথায় সমান্তরাল ও
হয় মিলে অভিন্ন,
নাজানি কোথায় কোন ক্ষণে
হয় স্থির থেকে গতি ভিন্ন?

নিশিদিন ব্যাপী খেলে লুকোচুরি
ভাবনার আরে ভুলে ভালে ঘুরি
নাজানি কিকরে কোন কোথা বুঝি
নাজানি কেমনে তবু তা না খুঁজি ;

ক্লান্ত শরীরে চিন্তার ভারে
পুঁছি তারে -"কে তুমি?"
উত্তর আসে মোর কানে ভাসে
"তুমি? না আমি?"

Thursday, November 10, 2011

ami

সেদিন খুব কষ্ট হযেছিল
খাতা তা পুরনো হয়ে গিয়েছিল
আর স্মৃতিগুলো ও
অনেকদিনের পুরনো হয়ে গিয়েছিল
তাই মল্লিকা আর আমাকে  সযত্নে রাখার প্রয়োজন বোধ করেনি
তাই আরকি--

আসলে আমরা এরকমই
বাগান থেকে তুলে আনা হয়
যখন সুগন্ধ থাকে
আর যখন পুরনো হয়ে যাই
তখন জঞ্জাল
হয়ে যাই
শুধু অপেক্ষায় থাকি- কবে জঞ্জাল-টা সরানো হবে
তার জন্য |

ভাবছেন আমি কে?
বিশেষ কেউ না
মল্লিকার প্রথম প্রেমিকের দেওয়া
প্রথম গোলাপ |

Friday, October 28, 2011

Nobody's own

Looked up on the sky
The clouds moved by
Not alone
The birds flew
Winds blew
The dust
I stood there alone
In the destrt-land
Deserted, disheartened.

The fragrance of the wet soil
Seemed sweeter than the rose
The rains drenched my mind
All alone I dosed.
Even in the dreams,
The birds tweeted
The river sang
The words in my ears rang
While i stood alone
"Nobody's own".

In the night of loneliness
When the tears fell on the ground
Not even for my shadow to see
Thoughts of the end came from time to time,
Somehow i looked up
The misty hills stood
Beyond the horizon
Where i saw
Rising the red hope all alone
And i felt I am
Just my own.........

Saturday, October 8, 2011

Shuru-Sthir

Shuru hoilo thama gari

Cholbe chaka jobe

Shuru hoite gelei tare

Sthir hoite hobe...

Shurur lage dujonare

Sthir hoilo aka

Sthir hoilo howa r

Shuru hoilo dekha...

Shuru mane monorajyo

Dhorchhi achhe pore

Muhurte je nai ko samay

Mon-i je ta gore...

Sthir mane ami amate

Akai achhi sthir

Shuru mane monorajye

Chintar hobe bhir...

Tobu sthir r shurur majhe

Nai je farak kono

Sthir chhara je bhai amar

Nei shuru kakhono...

Shurute jokhon soberi

Royechhe sudhu shunyo

Shunyotei purno jokhon

Shei tobe purno...

Tuesday, October 4, 2011

Bene

Gyater kori na thakile

Keu kare na chene

E juger emni somaj

Sabai je aj bene...

Mayere koy tar polapan

Khoroch lagi tomar khawan

Bap bikolo chhotobelakhan

Bhobishyat o kene.

E juger e-ki samaj

Sabai je aj bene...

Beneder aki dhommo

Labh lokshan dekhai kommo

Hishab na hoile bodhogommo

Thokbe je se ekhene.

Beneder amon samaj

Sabai bechhe kene...

Bene hoilo bonik samaj

Beneder akhon swaraj

Tader ase onek je kaj

Koaraibe je se ne.

Kukur hoiya asi bhalo

Tai na kori kemne?

Manusher hashi rodon

Lafay chole e mon o mon

Fakir bole shon kotha shon

Samay nai koy bene,

Janam maron hashi rodon

Sob kene je bene...

Sab bikoy ekhene.

Beneder aki samaj

Sabai je aj bene...

Friday, September 30, 2011

পূজা

মা তোমার পূজা তে
হাজারও রোশনাই
হাজারও বাতি দিল আলো

তবু তো মন আমার
রয়ে তো গেল সেই
ছিল যেমনি আগে কালো |


মা তোমার পূজা তে
করি যে নম আমি
হাজারও ফুলে দি অঞ্জলি

মনে যে থাকে পরে
লক্ষ বাসনা
অন্তরে তাদের নিয়াই চলি |



মা তোমার পূজা তে
নব-শুভ্র বস্ত্র পরি
সকলের ও শ্রীচরণ ধরি


রয় সে একই মন
সর্বদা কাদা ঘাটি
বল মা এ মনটার যে কি করি ?




মা তোমার পূজা তে
শান্তিরও জল দিয়া
দাও না ভিজায়ে এ মনখানে

নইলে যে মন আমার
তোমারে তাড়ায়ে
হাজারও অশান্তি লয়ে আনে |

Monday, September 26, 2011

Nadani

Kisike pyale mein bhare amrit or
Kisime wo dale paani
Koi kahe wo hai maha-daani
Mai maanu ye nadani...
Giridhari Murari
Kyse main jodu rishtedari?

Kisike jholi mein dala tu chandi
Aur kisime dala sona
Jisne kia tujhe pyar dulare
Uske me kyun dale rona?
Giridhari Murari
Tujhse kyse karu main yaari?

Kisiko bithaya tu raja ke pad par
Kisiko banaya tu raani
Jispe hua tujhe kabhi shikayat
Muskil banaya zindegani
Chahe hazaro maan le tujhko
Main bolu ye teri nadani...
Giridhari Murari
Tujhpe hui main abhimani...

Koi chade kanton k path aur
Kiske mein banaya tu asani
Kisiko diya hai tu pyar aur izzat
Kisiko dia hain parishani
Kahe tu bhule sabhi ye chahte
Sabko jo pyar hai paani
Jisko na poochhe duniya mein koi
Kahe tu usse abhimaani...
Kahe tu mujhse abhimani?
Kyun kare tu nadani?
Giridhari Murari
Mere yaakin to tujhse bhi haari...

Thursday, September 22, 2011

শুক-শালিক

শুক বলে সুখ দুনিয়ায়
এখনো অনেক রয়
শালিক একা থাকে বলে
দুঃখের কথাই কয়

শুক বামুন কয় দুনিয়ায়
নাই যে দুখ মোটে
শালিক বলে সুখের দেখা
ভাগ্যে যে না জোটে

শুক বলে হাসা ভালো
শালিক শুনে হাসে
বন্ধু রূপে দুশমন কারা
সামনে চোখে ভাসে

শুক বলে এই ধরাতে
ইশ্বর সব ই যেন
শালিক যোগে
ইমান ছাড়াও
ইশ্বর কবে হেন?

শুক বলে দিস না ছোঁয়া
শালিক পাখি মোকে
ইশ্বরের জাত যায় রে তাই
দুরে রাখি তোকে

শুক বলে বাস তবু ভাল
শালিক জিগায় কাকে?
শুক বলে সবার মাঝে
খোঁজ রে তুই তাঁকে

শালিক বলে খুঁজে পেলেও
হব আমি কিবা
শুক রা সব করবে পূজা
বানায় আমায় শিবা

শালিক জাতি রইবে তেমন
অলুক্ষুনে একা
শুক রা সব হইবে খুশি
শালিক রে দি ছ্যাঁকা

শুক বলে দেখিস না তুই
তাঁর পায়ের চিন্হ ও যে
শালিক এর প্রশ্ন কেন
উত্তর কেন খোঁজে ?

শালিক বলে অরূপ যিনি
পদচিন্হ তাঁরই
এই কথা খান আমি যে ভাই
বুঝতে নাহি পারি

শুক বলে অরূপ স্বরূপ
সবার ভিতরে তাই
শালিক খুঁজে দেখতে গেলে
শুক বলে ছুইতে নাই

শুক বলে সেই কথাখান
অন্তরে যে বোঝে
শালিক বলে নাই তার ভাষা
না-ই বা সে খোঁজে

যাঁর হাথে রয়েছে বিচার
সেই যদি হয় সবে
তবে কান অবিচারী
এই দুনিয়ায় রবে?

শুক বলে শালিকের এ
প্রশ্নের নেই মানে
মুর্খ শালিক মনে ভাবে
সবই যেন জানে

শালিক ভাবে জানি যদি
জিগাই তবে ক্যানে?
শুক বলে শালিক বড়
কাঁদুনি প্যানপ্যানে

শুক বলে শালিক আগে
করছিল যে পাপ
প্রাচিত্তির এর আগুনেতে
উচিত দেওয়া ঝাঁপ

শুক বলে দেয় সে সবই
যোগ্য যে হয় তাকে
শালিক বলে সৃষ্টিকর্তা
বাকিদের ক্যানে রাখে?

বোকা+ আমি= বোকামি

ছিলনা কেউ আমি জানি
থাকবেনা কেউ আমি জানি
বোকা মেয়ে হলাম আমি
বোকা মেয়ে হলাম আমি |

তবু মাঝে মাঝে মনে হয় এ আছে
মাঝে মাঝে মনে হয় সে আছে
গল্পের গরু চরে গাছে
তবু কেন যে মনে হয় আছে ?

বোকা মেয়ে, বোকা মেয়ে
মাঝে মাঝে করি বোকামি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me

রঙিন চশমা তা পরে ফেলি
ধুসর আকাশ লাগে নীল
আকাশে মেঘ গুলো ভাসতে দেখে
মন করে ওঠে ঝিলমিল
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

হলুদ মাঠে খুঁজে চলছি যে ঘাস
চশমা পরে লাগে সবুজ আকাশ
চশমা পরে করি ভালোবেসে ভুল
আর নিজেকে মনে হয় "beautiful ...
And once more i have become a fool
And people call me beauty - fool ...

বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

কেউ যখন বলে আমি আছি তোর পাশে
আমার মনে হয় সেই ভালবাসে
মনে জাগে আশা
অজানা ভালবাসার
তখন ভুলে যাই ডোবায় ভালবাসা
বোকা মেয়ে হই যে আমি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

Wednesday, September 21, 2011

বিতর্ক : সাহস না দুঃসাহস

সাহস আমার আদর্শ



সাহসিকতার গল্প তো নয়



একদিকে স্বামীজি যেমন



অন্যদিকে পাউলি ও রয় |







সাহস আর দুঃসাহস



এক জনায় একসাথে রয়



আজ যে হয় দুঃসাহসী



কাল তাকে -ই সাহসী কয় |







সাহস আর দুঃসাহস



একই মনের দুটি পিঠ



প্রাচীন আর নবীন যুঝে



সেই সিনেমাই superhit .







কেচ্ছা যদি নাই থাকে



কোথায় পাবি কাহিনী ?



তাই তো কেচ্ছা দেখতে পেলেই



নামিয়ে দিস বাহিনী |







কেউ বলে সাহস এ তে



থাকতে লাগে পরের হিত



সাহস আসলে আর কিছু নয়



অন্য কিছু ভাবার জিত |

Tuesday, September 20, 2011

হকের কথা

মাথায় আমার চিরটাকাল গন্ডগোল
লোকে যখন কয় রে মোরে
হকের কথা আস্তে ক' রে
হকের কথায় সবাই ডরে
আস্তে করে বল
এমন মাথায় গন্ডগোল তুই ডাক্তার খানে চল ||
তোর মাথায় রে সত্যি কারের গন্ডগোল |

হকের কথা কৈলে ক্যানে
দুশমন সবাই হয় রে জানের
সবাই খোঁজে পিছনের মানের
সামনের কথার নয়
হক কথা খান কৈলে মাথায় গন্ডগোল ই হয় ||

হক কথা যে মজার কথা নয়
রাজার কানে প্রজার কথা হয়
ছোট মুখে বড় কথা
লোকে আস্তে তাই যে কয়
হক কথা খান জোড়ে কৈলে
লোকে মাথার গন্ডগোল ই কয় ||

হক কথা পরানের কথাই রয়
মানের হুঁশ এ বেহুঁশ মানুষ
তখন যে পায় ভয়
তাই তো সবাই হকের কথা
ফিস ফিশায়ে কয় |
নামের হুঁশে বেহুঁশ মানুষ
ইমান করে নয় ছয়
হকের লড়ায়ে ক্যান যে বলে
হকের ই হয় জয় ?

নির্ঘাত আমার মাথার ব্যামো
মাথায় বড় গন্ডগোল
নাইলে কেন হকের কথায়
পিটাই এমন ঢোল ?